রত্ন পাথরের কার্যকারিতা বা উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত । শারিরীক অক্ষমতা, মানুষিক অসুস্থতা ও অর্থনৈতিক সচ্ছলতার জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরণের রত্ন পাথর আংটি ব্যবহার করে থাকি।সবকিছু করার মালিক একমাত্র আল্লাহ্। আমরা কেবলমাত্র ওছিলা হিসাবেই রত্ন পাথর ব্যবহার করতে পারি।
নীলা একটি মহারত্ন। কয়েক প্রকার নীলার মধ্যে উজ্জ্বল নীল আভাযুক্ত নীল রং এর নীলাই শ্রেষ্ঠ।
উপকারিতা : জ্যোতিষ শাস্ত্রে যখন কাজে কর্মে বাধা বিপত্তি, হতাশা,নিরাশা,উন্নতিতে বাধা, আইনগত জটিলতা, করাবাস, শিল্প কলকারখানায় জটিলতা দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়। নীলা যদি কারও উপকারে আসে তা হলে এটি পরিধানের পর জাতক-জাতিকা বহু ধন ও ঐশ্বর্যের অধিকারী হন। সংকটকালে জাতক-জাতিকাকে ধৈর্যধারণে ও পরিশ্রমী হতে ও মন শক্ত করে সাহসের সাথে এগিয়ে যেতে সাহায্য করে।
ইন্দ্রনীলা পাথর কর্মে বাধা-বিপত্তি, কর্মস্থলে অশান্তি, ব্যবসায় হঠাৎ করেই লোকসান, অংশীদারি বাণিজ্যে জটিলতা, বিবাহ শাদীতে বাধা, আইনগত জটিলতা, ঋণের দায় বৃদ্ধি, কর্মহানি, কারাবাস সহ মানহানিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। সূর্য, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্কে না-হলে ব্যক্তিকে অবশ্যই নীলা ধারণ করা উচিত। এর ফলে কর্মক্ষেত্রে লাভ, মান-সম্মান বৃদ্ধি হয়।
কিছু বিখ্যাত ব্যক্তিগণ যারা নীলা ধারণ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপারস্টার অমিতাভ বচ্চন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, সুরকার এর.আর রহমান, সনু নিগম প্রমুখ।