শারিরীক অক্ষমতা, মানুষিক অসুস্থতা ও অর্থনৈতিক সচ্ছলতার জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরণের রত্ন পাথর আংটি ব্যবহার করে থাকি।
নীলা একটি মহারত্ন। কয়েক প্রকার নীলার মধ্যে উজ্জ্বল নীল আভাযুক্ত নীল রং এর নীলাই শ্রেষ্ঠ।
উপকারিতা : জ্যোতিষ শাস্ত্রে যখন কাজে কর্মে বাধা বিপত্তি, হতাশা,নিরাশা,উন্নতিতে বাধা, আইনগত জটিলতা, করাবাস, শিল্প কলকারখানায় জটিলতা দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়। নীলা যদি কারও উপকারে আসে তা হলে এটি পরিধানের পর জাতক-জাতিকা বহু ধন ও ঐশ্বর্যের অধিকারী হন। সংকটকালে জাতক-জাতিকাকে ধৈর্যধারণে ও পরিশ্রমী হতে ও মন শক্ত করে সাহসের সাথে এগিয়ে যেতে সাহায্য করে।
সবকিছু করার মালিক একমাত্র আল্লাহ্। আমরা কেবলমাত্র ওছিলা হিসাবেই রত্ন পাথর ব্যবহার করতে পারি।